শুক্রবার, ৩ জুলাই ২০২৬

সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল চট্টগ্রামে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিএমপির সহযোগিতায় আজ সকালে চট্টগ্রাম থেকে মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। ’

মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোস্তাফা কামাল উদ্দীন ২০১৭ সালের ২৫ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়।

২০২৩ সালের ১২ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় মোস্তফা কামালকে। ক্ষমতার পালাবদলের পর গত ১৯ অগাস্ট ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...