শনিবার, ২০ জুন ২০২৬

রাউজানে ডিসের সংযোগ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে ডিসের সংযোগ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাবেদ শাহ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ অক্টোবর (বুধবার) রাত ৮টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোল্লা মিছকিন শাহ (রহ.)’র বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত জাবেদ শাহ একই বাড়ির মৃত এমদাদুল ইসলাম শাহের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাবেদ শাহ জনৈক মহিউদ্দিন শাহ খোকনের বাড়িতে পানির মোটরের পাইপ সংযোগের কাজ করছিলেন৷ এমতাবস্থায় খোকনের ঘরের রেলিংয়ে বসে পাইপ লাইন টানতে গিয়ে ডিস লাইনের বৈদ্যুতিক সংযোগের তার মাথায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য এম. এন আবসার মুরাদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, নিহত জাবেদ শাহ কখনও দিনমজুর, কখনও অটোরিকশা চালক, কখনও ইলেকট্রনিক মিস্ত্রী বা যখন যে কাজ পায় তা দিয়ে সংসার চালাতেন। বিগত ৬মাস পূর্বে ৭ ও ৫ বছর বয়সী দুটি কন্যা সন্তান রেখে তার স্ত্রী দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। ভাগ্যের নির্মম পরিহাস স্ত্রীর মৃত্যুর ৬মাস পর তার বিধবা মা ও দুই কন্যা সন্তানকে রেখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদেও পরপারে পাড়ি জমান। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুে এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...