বুধবার, ৫ আগস্ট ২০২৬

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেই ভারতকে ১-৩ গোলে হারিয়ে দিয়ে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। একইসঙ্গে সেমিফাইনাল জায়গা করে নিয়েছে ইংলিশ কোচ পিটার বাটলারের দল।

বুধবার (২৩ অক্টোবর) কাঠমান্ডুতে এই ম্যাচ অনিুষ্ঠিত হয়।

পাকিস্তানের সঙ্গে ১-১ ড্র ম্যাচের পর আজ ভারতের বিপক্ষে বাংলদেশ একাদশে দুই সিনিয়র ফুটবলারকে শুরু থেকে খেলিয়েছেন কোচ বাটলার। আগের ম্যাচে সেন্ট্রাল ডিফেন্সে খেলা কোহাতি কিসকুর জায়গায় খেলেন অভিজ্ঞ মাসুরা পারভীন, মাঝমাঠে স্বপ্না রানীর জায়গায় মারিয়া মান্দা। এই পরিবর্তনের কারণেই হোক, কিংবা ভারতের বিপক্ষে নিজেদের প্রমাণের জেদ থেকেই হোক, শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ।

ম্যাচের ১৮ মিনিটেই প্রথম গোলটা পেয়ে যায় বাংলাদেশ। সাবিনার কর্নার থেকে আসা বলে ঠান্ডা মাথায় শট নিয়ে জালে পাঠান আফঈদা খন্দকার। ২৯ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে ব্যবধান বাড়ান তহুরা খাতুন। ভারত ব্যবধান কমাতে পারত ৩৫ মিনিটে, কিন্তু দুর্দান্ত এক সেভে বাংলাদেশকে বাঁচান গোলকিপার রুপনা চাকমা। এরপর ৩৭ মিনিটে ভারতের মনীষার ফ্রি-কিক ফেরত আসে ক্রসবারে লেগে। ৪২ মিনিটে বাংলাদেশ ৩-০ করে তহুরার দ্বিতীয় গোলে। লেফট উইং থেকে শামসুন্নাহার সিনিয়রের থ্রু ধরে বক্সের ঠিক মাথায় শামসুন্নাহার জুনিয়র কাট ব্যাক করেন তহুরাকে। সেখান থেকেই তহুরারত দারুণ শট যায় জালে। প্রথমার্ধে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা খেলেছেন দারুণ। ভারতের রক্ষণকে বেশ ব্যস্ত রেখেছিলেন তারা দুজন।

অধিনায়ক সাবিনা খাতুনকে আজ কোচ খেলিয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। অভিজ্ঞ সাবিনা হতাশ করেননি। পুরো ম্যাচ না খেললেও মারিয়া মান্দা যতক্ষণ মাঠে ছিলেন, ছিল প্রানবন্ত উপস্থিতি। রক্ষণে মাসুরা, আফঈদা খন্দকার, শিউলি আজিম আর শামসুন্নাহার সিনিয়র ভারতের আক্রমণভাগকে প্রথমার্ধে খুব একটা সুযোগ দেননি। গোলকিপার রুপনা চাকমার কথাও আলাদা করে বলতে হয়। এ ম্যাচে বাংলাদেশের জয়ে তহুরা, আফঈদাদের যতটা ভূমিকা, রুপনারও ততটাই। প্রাচীর হয়ে তিনি ভারতের আক্রমণগুলো সামলেছেন। পুরো ম্যাচে অন্তত চারটি গোল বাঁচিয়েছেন রুপনা। তবে ৪৪ মিনিটে রুপনার অপ্রত্যাশিত এক ভুলেই ভারতের অধিনায়ক বালা দেবী স্কোরলাইন ৩–১ করতে পেরেছেন।

ভারতের ডালিমার এক নিরীহ ক্রস রুপনা গ্রিপ করতে পারলেন না। বালা দেবী ওই ফিরতি বলেই হেড করে গোলটা করেছেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ মারিয়া মান্দার জায়গায় মাঠে নামান সানজিদা খাতুনকে। ডান দিক দিয়ে বারবারই ভারতের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিলেন সানজিদা। তবে দ্বিতীয়ার্ধে গোলের পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। আক্রমণাত্মক কৌশল থেকে কিছুটা সরে গোল না খাওয়ার দিকে মনযোগী হয়েছেন কোচ বাটলার। তারপরেও ৮০ মিনিটে চতুর্থ গোলটি বাংলাদেশ পেতেই পারত। ছোট ছোট পাসে আক্রমণে ওঠার এক পর্যায়ে বদলী নামা স্বপ্না রানী দূর থেকে দুর্দান্ত এক শট নেন। তবে ভারতের গোলকিপার সেটি রক্ষা করেন কর্নারের বিনিময়ে।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...