শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি পদে শূন্যতা সৃষ্টি করতে ফ্যাসিবাদের দোসররা চক্রান্ত করছে : সালাহ উদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাষ্ট্রপতি পদে শূন্যতা সৃষ্টি করতে ফ্যাসিবাদের দোসররা নানা চক্রান্ত করছে অভিযোগ করে এব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

আজ বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদটা একটা সাংবিধানিক পদ বা একটা প্রতিষ্ঠান যা সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, এতে রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে।’

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্রের উত্তরণের পথটা বিলম্বিত হয়,বাধাগ্রস্ত হয় বা কন্টকাকীর্ণ হয়, তা জাতির জন্য কাম্য নয়। সুতরাং পতিত ফ্যাসিবাদের এবং তাদের দোসরা যাতে কোনো রকমের ষড়যন্ত্র বা এখানে অন্য কিছুর পায়তারা না করতে পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধভাবেই এই সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করবো।’

আপনারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণ চান কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে, যেটা জাতির জন্য কাম্য নয়।’

এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত করেন।

এই বিভাগের সব খবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড...

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকতের কলাতলী,...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে...

সর্বশেষ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার...

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত...

বিএমএলএস শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড পেল পিএইচপি

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও...

সবাই মিলে সম্প্রীতি ও ভালোবাসায় অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে হবে : আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

কুমিল্লার স্কুল ছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার...