শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বঙ্গভবন ঘিরে নিরাপত্তা আরও জোরদার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ দাবিতে মঙ্গলবার দিন-রাত আন্দোলনের পর আজ নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বঙ্গভবনের প্রধান ফটকের সামনে ব্যারিকেড ছাড়াও কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বঙ্গভবনের প্রধান ফটকের সামনে সশস্ত্র অবস্থায় মোতায়েন দেখা গেছে বিপুল সংখ্যক এপিবিএন, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী। প্রস্তুত রাখা হয়েছে এপিসি, জলকামানসহ রায়টকার।

সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকে বিক্ষুব্ধ জনতা বা আন্দোলনকারীদের কাউকে না দেখা গেলেও নিরাপত্তা জোরদারের বিষয়টি ছিল স্পষ্ট। গতকালের ঘটনার পর আজ গণমাধ্যমকর্মীদের বাড়তি উপস্থিতিও দেখা গেছে।

বঙ্গভবন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, গতকাল রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুলিশের ওপরে হামলা হয়েছে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত আছেন। এক শিক্ষার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন তিনজন।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে আজ বঙ্গভবন এলাকায় নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে। যদিও আজ এখন পর্যন্ত আন্দোলনকারী বা বিক্ষুব্ধ জনতাকে দেখা যায়নি। তবে আমরা সতর্ক আছি, পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছেন এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিএমপির নির্দেশনা অনুযায়ী আজ বঙ্গভবন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার গণজমায়েতের ডাক দেন।

এরপর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে বিভিন্ন ব্যানারে বিক্ষুব্ধ জনতা বঙ্গভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভ করেন, স্লোগান দেন রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে। রাত ৮টা পর্যন্ত পরিস্থিতির স্বাভাবিকই ছিল। তবে এরপর আন্দোলনরতদের মধ্য থেকে এক দল অতি উৎসাহী বারবার বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করে। ব্যর্থ হয়ে বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন তারা। সেনাবাহিনী ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানের ফলে তারা কেউ ভেতরে ঢুকতে পারেনি।

এ ঘটনায় বঙ্গভবনের সামনে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া একজন সাউন্ড গ্রেনেডে আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। গুলিবিদ্ধরা হলেন– ফয়সাল আহম্মেদ বিশাল ও শফিকুল ইসলাম (৪৫)। সাউন্ড গ্রেনেডে আহত তরুণের নাম আরিফ (২০)।

এই বিভাগের সব খবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড...

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকতের কলাতলী,...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে...

সর্বশেষ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার...

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত...

বিএমএলএস শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড পেল পিএইচপি

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও...

সবাই মিলে সম্প্রীতি ও ভালোবাসায় অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে হবে : আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

কুমিল্লার স্কুল ছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার...