শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সংবিধান বাতিল, রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সংবিধান বাতিল, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ এবং ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তারা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা এবং জুলাই বিপ্লবের আলোকে ‘প্রজাতন্ত্রের ঘোষণা’ করার দাবি জানান।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “পাঁচ দফা দাবি এই সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করতে হবে।’

বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে আবারও রাজপথে নামবে বলে হুমকি দেন হাসনাত।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বর্তমান সংবিধানের অবসান ঘটিয়ে জুলাই বিপ্লবের চেতনার আলোকে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগকে এই সপ্তাহের মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে এই সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনার আলোকে এই সপ্তাহের মধ্যে প্রজাতন্ত্রের ঘোষণা করতে হবে এবং সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।’

হাসনাত বলেন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন-২০১৪, ২০১৮ এবং ২০২৪-কে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে। আর যারা এই নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হয়েছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে তারা কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে।

হাসনাত বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং ‘মুজিবাদ’ চেতনা ধারণকারী এবং ফ্যাসিবাদের সেবাকারী সকল সাংস্কৃতিক সংগঠন ও মিডিয়াকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ১৯৭২ সালের বাকশালী সংবিধান বাতিল করে এ মাসের মধ্যে নতুন সংবিধান বাস্তবায়ন শুরু না হলে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে স্টেকহোল্ডারদের নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনার মতো রাষ্ট্রপতিকেও দেশ ছেড়ে পালাতে হবে। কোনো ফ্যাসিবাদী আত্মগোপন করে বেরিয়ে আসার চেষ্টা করলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।’

আরেক সমন্বয়কারী আবু বাকের মজুমদার বলেন, ‘ফ্যাসিবাদের মূল আদর্শ হলো ‘মুজিবাদ’। আর আওয়ামী লীগের শাসনামলে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথিকৃৎ ছিল ছাত্রলীগ। গত ১৫ বছরে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। সুতরাং তাদের অবশ্যই নিষিদ্ধ করা উচিত।’

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন সমন্বয়কারী লুৎফর রহমান, সমন্বয়কারী আরিফ সোহেল, সমন্বয়কারী রিফাত রশিদ ও শিক্ষার্থী আশরেফা খাতুন প্রমুখ।

এই বিভাগের সব খবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড...

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকতের কলাতলী,...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে...

সর্বশেষ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার...

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত...

বিএমএলএস শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড পেল পিএইচপি

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও...

সবাই মিলে সম্প্রীতি ও ভালোবাসায় অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে হবে : আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

কুমিল্লার স্কুল ছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার...