সোমবার, ৯ নভেম্বর ২০২৬

লামায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন’২০২৪ পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মোমোরিয়াল হলে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাপ্পী মার্মা, সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, ইসলামিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ তমিজ উদ্দিন ও থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসাইন প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার উপকারিতা সহ বিস্তারিত তুলে ধরেন, ডা. মো. শহিদুল ইসলাম। সভায় সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। তাই জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা কৈশরকারীন স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী সহ ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এ টিকা নিতে পারবেন।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...