রবিবার, ১১ অক্টোবর ২০২৬

কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে আগুন, জীবিত উদ্ধার ৩১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে বসুন্ধরার এলপিজি বহনকারী ‘সুফিয়া’ জাহাজের পর ‘ক্যাপ্টেন নিকোলাস’ নামক আরেক জাহাজেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ভোর পর্যন্ত ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের (চট্টগ্রাম) ক্যাপ্টেন মো. জহিরুল হক। তিনি জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জাহাজের নাবিকদের জীবিত উদ্ধার করা হয়েছে। এক জাহাজে ৩১ জন ছিলেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আগুনের কারন কিংবা হতাহতের তথ্য জানাতে পারেনি। তবে জাহাজটিতে এক ইন্দোনেশিয়ান চিফ অফিসার ছিল বলে জানা গেছে। এছাড়াও ভারতীয় ও বাংলাদেশী ক্রু ছিলেন।

অন্য সূত্রে জাহাজের সিনিয়র নাবিক আতিক ইউ খান জানিয়েছেন, লাইটারিং অপারেশন শেষে এলপিজি ক্যারিয়ার্স ‘বি-এলপিজি সোফিয়া’ মাদার ভেসেল নিকোলাস থেকে আলাদা করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘গভীর সাগরে নোঙর করা জাহাজে আগুনের খবর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা নৌবাহিনী এবং কোস্টগার্ডকে জানানো হয়েছে। ঘটনাস্থলে নৌবাহিনী এবং কোস্টগার্ড কাজ করছে।’

গত ৫ অক্টোবর বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে অবস্থানরত ‘ওটি বাংলার সৌরভ’ নামক একটি ট্যাঙ্কার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। চার্লি এঙ্করেজ নামক আউটারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজে এ ঘটনা ঘটেছিলো।

এই বিভাগের সব খবর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তিনি বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মজুতের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের...

সর্বশেষ

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প...

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে...

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট...

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি মাঠ পর্যায়ে...