সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে দুর্গা পূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও হিমাদ্রি খীসা

বোয়ালখালী( চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার মধ্য শাকপুরার পল্লীশ্রী সমিতির পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এছাড়া তিনি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতনী নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ইউএনও হিমাদ্রী খীসা বলেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আনসার মোতায়েনসহ প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত নজরদারি করেছেন। এছাড়া মণ্ডপ দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৩ অক্টোবর) যথা সময়ে প্রতিমা বিসর্জন দেওয়ার মধ্যে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন তিনি। গত বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বোয়ালখালীর ১৫৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত একমাস ধরে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় দফায় দফায় রাজনৈতিক, সামজিক ও সনাতনী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যাপারে দায়িত্বরতদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দেন ইউএনও।

এই বিভাগের সব খবর

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন...

সর্বশেষ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান...

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...