মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নাজিরহাট সিটি গার্ডেন স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ির নাজিরহাট সিটি গার্ডেন স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাসুদুর রহমান বলেন, আমাদের আগে একজন খাটি মুসলমান হতে হবে। তারপর সবাইকে এখন থেকে টার্গেট নিতে হবে। কে ডাক্তার হবে, কে প্রকৌশল হবে৷ আর এই টার্গেটে পৌঁছাতে সবাইকে ভালভাবে পড়ালেখা করতে হবে। পড়ালেখা ছাড়া জীবনে উন্নতি সম্ভব নয়। আর এসব করতে হলে পিতামাতা ও শিক্ষকদের কথা শুনতে হবে। সময়কে অপব্যবহার করা যাবে না। খেলার সময় খেলা আর পড়ার সময় পড়তে হবে। তিনি আরো বলেন, শিশু কিশোর-কিশোরীদের হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে বই তুলে দিতে হবে। পাশাপাশি তাদেরকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে হবে। এসময় তিনি একটি নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়তে সকল অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।

চিত্রাংকন ও ইংরেজি হস্তলিপি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন স্কুলের চেয়ারম্যান রহমতুল্লাহ মিন্টু। স্কুলের প্রধান শিক্ষক এইচ এম হানিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ল্যাব এইড ফার্মার সিনিয়র অফিসার শামসুল আরেফিন আরিফ, ফটিকছড়ি উপজেলা ওলাম-মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলা আলী হোসাইন, সাইফুল ইসলাম ও ইউসুফ আরফাত প্রমুখ। মাস্টার সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র স্কুলের শিক্ষিকা নিপা আক্তার, তিসা আক্তার, সুপর্ণা চক্রবর্তী, নাজু আক্তারসহ, শিক্ষার্থী ও তাতের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। কোনো এলাকায় কতজন বিদেশি অবস্থান করছেন, তারা বৈধভাবে আছেন কি না এবং...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও বাকি ১৬ শতাংশ উদ্ধারে এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাপিড অ্যাকশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও...

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত...

রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চার...

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার...