শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাবেক সহকারি কমিশনার বেগম তাপসী তাবাসসুম উর্মি সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক সহকারি কমিশনার বেগম তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন গতকাল মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেগম তাপসী তাবাসসুম উর্মি, সাবেক সহকারি কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারি সচিব) জনপ্রশাসন মন্ত্রণালয় ৬ অক্টোবর তার নিজ ফেইসবুক একাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারি কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির ফেইসবুক অ্যাকাউন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে স্ট্যাটাস দেয়া এবং একই স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ নানা জায়গায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। উর্মি তার ফেইসবুক একাউন্টে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পক্ষে ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার বক্তব্যেও ফ্যাসিবাদের পক্ষে তার অবস্থান তিনি প্রকাশ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, গণহত্যা ও হাজার হাজার মানুষ আহত হওয়ার ঘটনাকে তদন্ত সাপেক্ষ বলে মন্তব্য করেছেন তিনি।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...