বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

লামায় দুই অজগর সাপ উদ্ধারের পর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করল বন বিভাগ

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় দুইটি বড় আকারের অজগর সাপ আটক হয়েছে। একটি উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার এক্সিম গ্রুপের বাগানে ও অপরটি লামা পৌরসভা এলাকার নুনারঝিরি কৃষকের ধান ক্ষেতের জালে আটকা পড়ে। আটকা সাপগুলো লম্বায় আনুমানিক ১১-১২ ফুট হবে বলে জানান বন বিভাগ কর্তৃপক্ষ।
পৌরসভা এলাকার নুনারঝিরির বাসিন্ধা মো. ইউছুফ আলী জানায়, রবিবার সকালে ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে ধানক্ষেতের জালে আটকা অবস্থায় সাপটি দেখতে পান। এ সময় স্থানীয়রা সহ সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। অপরদিকে এক্সিম গ্রুপের বাগান ম্যানেজার মো. হারুন জানান, নিরাপত্তার জন্য বাগানের চারপাশে নেট দিয়ে ঘেরাবেরা দেওয়া হয়। সোমবার সকালে বাগান দেখাশুনার জন্য বের হলে বাগানের শেষ মাথার নেট এ অজগর সাপটি আটকা অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে বন বিভাগ কর্তৃপক্ষ সাপটি উদ্ধার করে নিয়ে যান।
এদিকে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, যে কোন বন্যপ্রাণীর আবাস ঝুঁকির মুখে থাকলে এবং খাবারের সংকট হলে তারা লোকালয়ে বেরিয়ে আসে। অজগরের ক্ষেত্রেও আবাস সংকোচনের ফলে তাদের খাবার সংকট হচ্ছে। ফলে তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে আটকা পড়ছে। তারা আরও বলেন, অজগরের নয়টি প্রজাতি আছে। একটি বার্মিজ পাইথন, এটি স্থানীয়ভাবে ময়াল নামেও পরিচিত। আরেকটি রেটিকুলেটেড পাইথন, এই দ্বিতীয় ধরণটিকে গোলবাহার বা জালি অজগরও বলা হয়। উপজেলায় আটক সাপ দুইটি ময়াল জাতের অজগর হতে পারে।
বড় আকারের দুইটি অজগর সাপ পৃথক আটকের পর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার সত্যতা নিশ্চিত করে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানান, সাপ দুইটি এখনো বাচ্চা। পারাপারের সময় সাপগুলো জালে আটকা পড়ে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...