শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এসডিআই চট্টগ্রাম জোন এর বাজেট ও বকেয়া পরিকল্পনা চুড়ান্তকরণ সভা অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) চট্টগ্রাম জোন এর ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ও বকেয়া পরিকল্পনা চুড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় অফিসের সিনিয়র কর্মকর্তা ও চট্টগ্রাম জোন এর জোনাল ম্যানেজার সহ সকল আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক অংশগ্রহন করেছেন।

বাজেট অধিবেশ শুরুর আগে এসডিআই এর কেন্দ্রীয অফিস থেকে আগত প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক (সিইও) সহ সকল অতিথিদের হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম জোনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। ৫ অক্টোবর চট্টগ্রামের অভিজাত হোটেল এশিয়ান (এসআর) এ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-এসডিআই এর প্রতিষ্ঠাতা নির্বাহি পরিচালক সিইও জনাব সামছুল হক।বিশেষ অতিথি ছিলেন এসডিআই এর পরিচালক কার্যক্রম মোঃ কামরুজ্জামান, পরিচালক সাধারন সোহেলিয়া নাজনিন হক, পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন, সহকারি পরিচালক আইটি মুহিত তানজিম হক।

সভায় নির্বাহী পরিচালক জনাব সামছুল হক বলেন এই বাজেট সঠিক ভাবে বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ে ঋন গ্রহীতাদের আর্থ সামাজিক উন্নয়ন বৃদ্ধি ও সামাজিক মর্যদা বৃদ্ধি পাবে।পাশাপাশি তাদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধি সহ উদ্যোক্তাদের উৎপাদন ক্ষমতা বাড়বে।সর্বোপরী তাদের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে তারা সন্তানদের লেখা পড়া নিশ্চিত করা সহ, তাদের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধি শালী পরিবারের মতো জীবন উপভোগ করতে পারবে।তার জন্য ঋন গ্রহীতা ঋনের যথাযথ ব্যবহার নিশ্চিত করছেন কিনা তা আমাদের মনিটরিং করতে হবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...