রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালিবুর রহমান।

রোববার (৬ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, বিকেলে সাবের হোসেন চৌধুরীর বাসায় তল্লাশি চালায় ডিবি।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালিবুর রহমান জানান, আজ (রোববার) বিকেলে ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। পরে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে গত সেপ্টেম্বরে এক ছাত্রদল নেতাকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মামলা হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে প্রায় নয় বছর আগে ওই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরুজ্জামান জনি। সেপ্টেম্বরে তার বাবা ইয়াকুব আলী বাদী হয়ে সাবেরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

প্রসঙ্গত, সাবের হোসেন চৌধুরী সর্বশেষ সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের নৌ-পরিবহন ও পরবর্তীতে এলজিআরডি উপমন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। এছাড়া ২০০১-২০০৮ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি দলটির সভাপতির রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি ১৯৯৬ সালের ৪ জুলাই থেকে ২০০১ সালের ১৯ আগস্ট পর্যন্ত বিসিবি চেয়ারম্যান ছিলেন।

এই বিভাগের সব খবর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তিনি বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মজুতের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের...

সর্বশেষ

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প...

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে...

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট...

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি মাঠ পর্যায়ে...