সোমবার, ২২ জুন ২০২৬

হাটহাজারীতে সাংবিধানিক ও আইন অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  হাটহাজারী প্রতিনিধি 
হাটহাজারীতে সাংবিধানিক ও আইন অধিকার বিষয়ক কর্মশালা গত শনিবার (৫ অক্টোবর)  অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান জনি। আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করেন।
দেশের তৃনমুল মানুষকে  আইন বিষয়ে সচেতন করতে এবং আইনের কার্যকরীতা কিভাবে সহজে করা যায় এ ব্যাপারে মতামত গ্রহনের জন্য উপজেলা পর্যায়ে এই কর্মশালার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডঃ হাফিজ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ- সচিব মোহাম্মদ আবু কাউছার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব এস এম শাফায়েত হোসেন।  সাংবিধানিক ও আইনগত অধিকার সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ডঃ মোহাম্মদ মহিউদ্দিন । উন্মুক্ত আলোচনার সংক্ষিপ্ত সার উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ডঃ মোহাম্মদ মহিউদ্দিন। বক্তব্য রাখেন প্রফেসর ডঃ রফিবা নবী।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, থানার ওসি হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা এস এস জিন্নাত সুলতানা, সমবায় কর্মকর্তা বখতেয়ার উদ্দিন, জেলা পল্লী সঞ্চয় ব্যাংকেরকর্মকর্তা ডালিম সাহা, ইউ পি সচিব আবু তৈয়ব ও উপাধক্ষ্য জাকির হোসেন প্রমূখ।

এই বিভাগের সব খবর

পটিয়া মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্যগোষ্ঠী মালঞ্চের ৪ যুগপূর্তি উপলক্ষ্যে ২০শে জুন অনুষ্ঠিত সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ফলাফল ঘোষণা করা হলো- বিজয়ীদেরকে পুরষ্কার বিতরণের তারিখ ও সময় যথা...

লামায় ১৭ কোটি টাকা ব্যয়ে টয়লেট-প্লাস্টিক টাংকি পাচ্ছেন ১৬২৫ দরিদ্র পরিবার

‘সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও টেকসই উন্নত স্যানিটেশন’-এ শ্লোগানে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় হাউজ হোল্ড টয়লেট বরাদ্দপ্রাপ্ত উপকারভোগী জনগোষ্ঠীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত...

আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এই মধ্যাহ্নভাজের আয়োজন...

সর্বশেষ

পটিয়া মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্যগোষ্ঠী মালঞ্চের ৪ যুগপূর্তি উপলক্ষ্যে ২০শে জুন...

লামায় ১৭ কোটি টাকা ব্যয়ে টয়লেট-প্লাস্টিক টাংকি পাচ্ছেন ১৬২৫ দরিদ্র পরিবার

‘সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও টেকসই উন্নত স্যানিটেশন’-এ...

আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী...

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের...

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে...

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা...