শনিবার, ২০ জুন ২০২৬

মীরসরাইয়ের রূপসী ঝর্ণা’র কূপ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মীরসরাইয়ের ‘রূপসী ঝর্ণা’ এলাকায় দুই পর্যটক নিখোঁজ হওয়ার পর তাদের উভয়কে ঝর্ণা’র গভীর কূপ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী।
নিহতরা হলেন, মাদারীপুর জেলার চাসাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে মুসফিকুর রহমান (২১)। তিনি ঢাকার বাড্ডা এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্র। অপরজন লক্ষ্মীপুর জেলার মৃত মোহাম্মদ মুরাদের ছেলে মাহবুব রহমান মুস্তাকীম (২১)। তিনি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তারা নারায়নগঞ্জ এলাকায় থাকেন। সেখান থেকে ১৩ জন পর্যটকেরর একটি দল মীরসরাইয়ের রূপসী ঝর্ণা এলাকায় যান শুক্রবার সকালে। এদের মধ্যে পা পিছলে কূপে পড়ে দুই পর্যটক নিখোঁজ হলে মীরসরাই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বেশ কয়েকজন পর্যটক ‘রূপসী ঝর্ণা’ এলাকায় যান। এসময় দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বেলা ১১ টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঝর্ণা’র কূপে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে বেলা ১টার দিকে ঝর্ণা’র গভীর কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বেলা ২টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত ‘রূপসী ঝর্ণা’য় দুই পর্যটক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে একটি ডুবুরি দল উদ্ধার কাজে পাঠানো হয়। প্রায় দুই ঘন্টা ধরে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণা এলাকায় ঝর্ণা’র উপর থেকে আচঁড়ে পড়ে এক ব্যাংক কর্মকর্তার নির্মম মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...