শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব যাতে কোন অপশক্তি ম্লান করতে না পারে সেজন্য বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ সজাগ থেকে মাঠে কাজ করার পাশাপাশি দেশের প্রতিটি পুজা মণ্ডপ পাহাড়া দিবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সাথে রাঙ্গামাটির সনাতনী সম্প্রদায়ের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাঙ্গামাটি জেলা বিএনপির উদ্যোগে বিকেল ৪টায় জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব ধর, রাঙ্গামাটি জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, রাঙ্গামাটি বারের সাবেক সভাপতি এ্যাড. দুলাল কান্তি সরকার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল।
সভায় নেতৃবৃন্দ বলেন, ধর্ম যায় যার উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব সকল সম্প্রদায়ের একটি সার্বজনিন ধর্মীয় উৎসব, এই উৎসবকে ম্লান করতে পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তাই এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সনাতনী সম্প্রদায়সহ সকলকে আহবান জানান বিএনপি নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...