সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সিভাসুতে বিক্ষোভ,  শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের দাবি

বশির আলমামুন
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ক্যাম্পাসের শহীদ মিনার থেকে আন্দোলন শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।
আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা বলেন, সিভাসু একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এখানে প্রাণীদের চিকিৎসা থেকে শুরু করে প্রাণী ডাক্তার, খাদ্যবিজ্ঞানী ইত্যাদি তৈরি হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের প্রান্তিক কৃষকদের উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ে এর আগে একবার বাইরের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল। যার আমলে খুব বেশি সামগ্রিক উন্নয়ন হয়নি এবং সবকিছুর মান নিম্নমুখী হয়। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, ছাত্রছাত্রীদের অধিকার এবং অত্র অঞ্চলের কৃষকদের সার্বিক বিষয় বোঝা চট্টগ্রাম সিভাসুর একজন জ্যেষ্ঠ প্রফেসর ছাড়া সম্ভব নয়। তাই আমরা দৃঢ়ভাবে বলতে চাই, সিভাসুতে বাইরে থেকে কাউকে উপাচার্য নিয়োগ দেওয়া হলে মেনে নেওয়া হবে না।
সিভাসুর ছাত্র জসিম উদ্দিন বলেন, এই বিশ্ববিদ্যালয়ের বয়স ৩০ বছর। ইতোপূর্বে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের দুইজন ছাত্র দেশের দুইটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। আমরা চাই, অতিসত্বর সিভাসু থেকে একজন যোগ্য প্রফেসরকে উপাচার্য নিয়োগ দিয়ে ক্যাম্পাসের শিক্ষা, গবেষণা কার্যক্রম দ্রুত চালু করা হোক। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠিন আন্দোলন করা হবে।
এর আগে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার পর গত ১৫ সেপ্টেম্বর পদত্যাগের ঘোষণা দেন চট্টগ্রাম সিভাসু উপাচার্য অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান। এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের মাধ্যমে তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে একটি ই-মেইল পাঠান। এতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে উপাচার্য পদ হতে তিনি পদত্যাগ করেছেন।
 অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসানের বিরুদ্ধে নিয়ম ভেঙে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও অনুগত কর্মকর্তাদের পদোন্নতি এবং টেন্ডার নিয়ন্ত্রণ করাসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।
দুর্নীতি ও অনিয়মের কারণে আলোচিত সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সখ্য ছিল অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসানের। তার বিরুদ্ধে হাসিনা সরকারের পতনের কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করানোর অভিযোগ রয়েছে।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...