সোমবার, ২৯ জুন ২০২৬

বিদেশিদের উদ্ধৃতি দিয়ে বিএনপির বক্তব্য মিথ্যা ও বানোয়াট প্রমাণিত : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশিদের উদ্ধৃতি দিয়ে বিএনপির বক্তব যে মিথ্যা ও বানোয়াট জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে তা প্রমাণিত।
তিনি বলেন, ‘বিএনপি আসলে প্রায় সময় বিদেশীদের উদ্ধৃতি দিয়ে নানা ধরণের বক্তব্য দেয়, যার বেশির ভাগই মিথ্যা এবং বানোয়াট। জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশ করার মধ্য দিয়ে এটিই প্রমাণিত হয়।
মন্ত্রী আজ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের আর বি কনভেনশন সেন্টারে ইফতার পূর্ব ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। চট্টগ্রাম নগরে বসবাসকারী তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার বাসিন্দাদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে এমন ঘটনা আগে কখনো আমরা দেখি নাই, একজন রাষ্ট্রদুত প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করতে। যা বিএনপি নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে জার্মানির মত দেশের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করছেন। অর্থাৎ বিএনপি রাষ্ট্রদূতের বক্তব্যকে বিকৃত করে বলেছে।’
বিএনপির সাথে বৈঠকের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে জার্মান রাষ্ট্রদূতের দাবি এবং বিএনপি মহাসচিব বলেছেন জার্মান রাষ্ট্রদূত মিথ্যা বলছেন -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, জার্মান রাষ্ট্রদূতের সাথে বিএনপির যে বৈঠক ছিল সেই বৈঠকে জার্মান রাষ্ট্রদূত যা বলেছেন তা বিকৃতভাবে বিএনপি মিডিয়ার সামনে উপস্থাপন করেছে। জার্মান রাষ্ট্রদূত যা বলেননি সেটি তারা মিডিয়ার সামনে বলেছেন। বিদেশিদের উদ্বৃতি দিয়ে বিএনপি যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেন এগুলোর অনেকগুলোই যে মিথ্যা এবং বানোয়াট সেটিই প্রমাণিত হয়।
সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতিতো জনগণের সাথে নয়, তারা ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে দৌঁড়ে যায়, আবার বিদেশিদের কাছে চিঠি লিখে বাংলাদেশ কে সাহায্য বন্ধ করার জন্য বলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজের স্বাক্ষরে আমেরিকার কংগ্রেসম্যানদের কাছে চিঠি লিখেছিলেন বাংলাদেশকে সাহায্য না দেয়ার জন্য। তথ্য মন্ত্রী বলেন, বিএনপি যে অপরাজনীতি করে এবং বিদেশীদের সাথেও মিথ্যাচার করে সেটির প্রমাণ হচ্ছে দলটির বক্তব্যে জার্মাান রাষ্ট্রদুতের ক্ষোভ প্রকাশ করা।
ঢাকা নিউ মার্কেটের ঘটনায় ছাত্রলীগ যুক্ত মির্জা ফখরুলের এ বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, এতে বিএনপি যুক্ত, তাদের স্থানীয় নেতৃবৃন্দ যুক্ত, যখন এই ঘটনা শুরু হয় তখন ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে এবং একটি অস্থিতিশীল পরিবেশ তৈরী করার লক্ষ্যে স্থানীয় বিএনপির নেতারা দোকান কর্মচারী এবং ছাত্রদের মধ্যে সংঘটিত বচসার মধ্যে ডুকে পড়ে ঘি ঢেলেছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার চেষ্ঠা করেছে। মির্জা ফখরুলকে মিথ্যাচারে চ্যাম্পিয়ান উল্লেখ করে ড. হাছান বলেন, একটি সামান্য ঘটনায় এতবড় ঘটনা ঘটার কোন কারণ ছিলনা। পুলিশ ভিডিও ফুটেজ দেখে পরীক্ষা নিরীক্ষা করেই আসামীদের গ্রেফতার করছে। সেই কারণেই বিএনপি নেতাদের কথা এসেছে।
হাছান মাহমুদ বলেন, কোন স্থানে যদি কোন গন্ডগোল লাগে সেখানে সেটির আশ্রয় নিয়ে বিএনপি দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চায় নিউ মার্কেটের ঘটনাটা একটি প্রমাণ। এখন নিজেদের মুখোশ উম্মোচিত হয়েছে বিধায় নানা ধরণের কথা বলছেন বিএনপি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...