রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীর বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক

হাটহাজারী প্রতিনিধি 
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম গত মঙ্গলবার (১ অক্টোবর)  হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেছেন। তিনি প্রথমে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় কালে তিনি বর্তমান সরকারের গৃহীত কর্মসূচির নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এন মশিউজ্জামান। এই সময় মঞ্চে  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সাদি আর রহিম জাদিদ, সিনিয়র  সহকারী কমিশনার মো: আবু রায়হান, সহকারী কমিশনার খোন্দকার ফারজানা সেতু।
এরপর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপজেলার আওতাধীন কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ। পরে প্রকল্প বাস্তবায়ন দপ্তরের পক্ষ থেকে অগ্নিদূর্গত ১৭ পরিবার ও বজ্রপাতে নিহত এক পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ। পরে তিনি উপজেলা কৃষি বিভাগের কার্যালয় পরিদর্শন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মেহেরাজ শাবরীন, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে,   উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) নিয়াজ মোর্শেদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসক হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরনের পর, বিদ্যালয় চত্বরে গাছের  চারা রোপন করেন। পরে  হাটহাজারী পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...