সোমবার, ২৯ জুন ২০২৬

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের ‘ওয়াকাথন’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘ওয়াকাথন’ শিরোনামে হাঁটার কর্মসূচির আয়োজন করেছে নগরীর বেসরকারি অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল। শুক্রবার সকাল ৭টায় নগরীর প্রবর্তক মোড় থেকে হাঁটার এই কর্মসূচি অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে গিয়ে শেষ হয়। হাসপাতালের চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ফেসবুক গ্রুপের প্রায় ৫০০ শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ ও সুখী থাকতে হলে শরীরের যতœ নিতে হবে, হার্টের যতœ নিতে হবে। হার্ট ভালো রাখতে হাঁটার কোনো বিকল্প নেই। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল কর্তৃক আয়োজিত ওয়াকাথন প্রোগ্রাম মানুষের মধ্যে হাঁটার অভ্যাস তৈরিতে ভূমিকা রাখবে। আয়োজনটি সফল করায় তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমদ, অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, হাসপাতালের প্রধান নির্বাহী (সিইও) ড. আনান্থ এন রাও, চিফ কার্ডিয়াক সার্জন ডা. মো. জিয়াউর রহমান, কার্ডিওলজিস্ট ও সিনিয়র কনসালটেন্ট ডা. সাইফুর রহমান শোহেল, শিশু ও নবজাতক বিভাগের প্রধান ডা. ফয়সাল আহমেদ, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম ও হাসপাতালের প্রধান বিপনন কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্য প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...