মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রপ্তানি নিষিদ্ধ চার কন্টেইনারে ৪২ মেট্রিক টন সুগন্ধি চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চালের দুটি চালান জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা।
আজ বৃহস্পতিবার দুপুরে বেসরকারি মেসার্স এছাক ব্রাদার্স ডিপো থেকে এ সুগন্ধি চাল জব্দ করা হয় বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সুগন্ধি চালের চালান দুটি অবৈধভাবে সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানি করা হচ্ছিল বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান।
‘অভিজাত ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রি’ নামে নীলফামারির একটি প্রতিষ্ঠান রপ্তানি নিষিদ্ধ এসব সুগন্ধি চাল সিঙ্গাপুর এবং সৌদি আরবে রপ্তানির চেষ্টা করছিলো বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-কমিশনার আয়েশা সিদ্দিকা।
তিনি বলেন, ফুড স্ট্যাফ (খাদ্যসামগ্রী) ঘোষণা দিয়ে সুগন্ধি চালের চালান দুটি রপ্তানির চেষ্টা করা হচ্ছিল। যা রপ্তানি নীতি এবং কাস্টমস আইনের পরিপন্থি। রপ্তানিকারকের পক্ষে সিএন্ডএফ এজেন্ট এন আর এন্টারপ্রাইজ চালান দুটি জাহাজীকরণের জন্য ডিপোতে নিয়ে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে জব্দের পরই চালান দুটিতে পরীক্ষা চালায় কাস্টমস গোয়েন্দা এবং কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা। এতে চারটি কনটেইনারে ৪২ টন সুগন্ধি চাল পাওয়া যায়। জব্দ চালগুলোর প্যাকেটের গায়ে ‘কুইন’ ব্র্যান্ডের কালোজিরা সুগন্ধি চাল লেখা রয়েছে।
তিনি বলেন, এ ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ। তাই অবৈধভাবে সুগন্ধি চাল রপ্তানিতে জড়িতদের বিরুদ্ধে রপ্তানি নীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ...

সর্বশেষ

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও...

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...