শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস পর ভারত থেকে আলু আমদানী শুরু হয়েছে। মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান আলু আমদানী করেছে। দিনাজপুর হিলি স্থল বন্দর আমদানী-রপ্তানি কারক অ্যাসোয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী গতকাল বুধবার রাত ১০টায়এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আমদানী কারক ব্যবসায়ীরা আলু আমদানী করেছেন।
তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে ভারত থেকে রাত ৮ টা পর্যন্ত ৫ টি ট্রাকে ১০৮ মেট্রিক টন আলু আমদানী করা হয়েছে।
টন প্রতি আলু ১৮০ মার্কিন ডলারে আমদানী হচ্ছে, যা কেজি দরে ২১ দশমিক ৬ টাকা পড়েছে বলে জানান হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানী গ্রুপের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ। তিনি বলেন, আমদানী কারকেরা পাইকারি বাজারে সর্বোচ্চ ২৫ টাকা কেজি ধরে আমদানী করা আলু বিক্রি করবেন।
খুচরা বাজারে এ আলু পরিবহন খরচসহ ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেই খুচরা ব্যবসায়ীদের পুষিয়ে যাবে।
হিলি স্থলবন্দর সিএনএফ এজেন্ট পারভেজ হোসেন বলেন,ভারত সরকার যেহেতু আলুর ক্ষেত্রে শুল্ক কমে দিয়েছেন দেশে আলুর বাজার উদ্ধগতি চলমান রয়েছে। এসব বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে আলু আমদানী করতে ব্যবসায়ীদের অনুমতি দিয়েছেন। বাজারে আমদানী বাড়লে আলুর বাজার দর নিয়ন্ত্রণ থাকবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।সে কারণেই ভারত থেকে ব্যবসায়ীরা দীর্ঘ আড়াই মাস পর গতকাল বুধবার ৫ টি ট্রাকে এ আলু আমদানী করেছেন। সর্বশেষ গত ৮ জুলাই ভারত থেকে আলু আমদানী করা হয়েছিল। বর্তমানে ভারতে আলু মূল্য কম থাকায় দিনাজপুরসহ দেশের অন্যান্য জেলা ও ঢাকা রাজধানী থেকে ব্যবসায়ীরা আলু আমদানীর উপর গুরুত্ব দিয়ে আমদানী করতে উৎসাহ দিচ্ছেন।
আমদানী করা আলু আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দর থেকে বিভিন্ন জেলায় পাইকারেরা নিয়ে যাবে। আমদানী করা আলুর বাজার দর গত আড়াই মাস আগে আমদানী করা আলু থেকে অনেক কম মূল্য হবে। বর্তমানে কম মূল্যে আমদানী করা আলুর বাজার ধরে চাহিদা থাকলে আবারো আলু আমদানী করা হবে বলে সূত্রটি নিশ্চিত করেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...