বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চোটে মাঠের বাইরে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এ্যাথলেটিকোর বিপক্ষে লা লিগায় মাদ্রিদ ডার্বিকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে উরুর ইনজুরিতে ভুগছেন বলে ক্লাব সূত্র আজ নিশ্চিত করেছে।
গতকাল আলাভেসের বিরুদ্ধে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে কিছুটা অস্বস্তি বোধ করায় ৮০ মিনিটে ফরাসি এই সুপারস্টারকে মাঠ থেকে উঠিয়ে নেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের দাবী এমবাপ্পেকে আগামী অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
এদিকে স্প্যানিশ চ্যাম্পিয়ন মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিভিন্ন পরীক্ষার পর রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস জানিয়েছে এমবাপ্পের কিছুটা ইনজুরি রয়েছে।’
আলাভেসের বিরুদ্ধে সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পে দারুন এক গোল করেছেন। এর মাধ্যমে এবারের মৌসুমে লিগে সাত ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। ঐ ম্যাচের পর এমবাপ্পের পরিস্থিতি নিয়ে আনচেলত্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘সে ভাল আছে। তবে কিছুটা পরিশ্রান্ত। এ কারনে তার অনুরোধেই মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়েছে।’
এক বছর আগে এ্যাথলেটিকোর কাছে হারের পর এ পর্যন্ত টানা ৩৯ ম্যাচে লা লিগায় লস ব্ল্যাঙ্কোসরা অপরাজিত রয়েছে।
ইনজুরির কারনে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিলি সফরে থাকছেন না এমবাপ্পে। ফ্রান্সের হয়ে অক্টোবরে নেশন্স লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিরুদ্ধেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। গ্রীষ্মে পিএসজি থেকে রিয়ালে যোগ দেবার পর এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৯ ম্যাচে সাত গোল করেছেন এমবাপ্পে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, কীভাবে মিনিটের মধ্যে একটি...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি...

সর্বশেষ

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ...

প্রতারণার মামলায় কারাগারে বিদিশা

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ...

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪...