মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-অটোয়ার সম্পর্ক জোরদারে তৌহিদ ও মেলানির আলোচনা

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে দুদেশের সম্পর্ক জোরদার করার বিষয়ে বৈঠক করেছেন।
আজ এক বার্তায় উল্লেখ করা হয়েছে, বৈঠককালে উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করার উপায়গুলো অন্বেষণ করেন এবং বাংলাদেশের অন্তর্বতী সরকারের অধীনে চলমান সংস্কার উদ্যোগের জন্য কানাডার সমর্থনের ওপর জোর দেন।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এবং বহুপাক্ষিক সহযোগিতার বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জলি ক্রান্তিকালে বাংলাদেশকে সহায়তা করার জন্য কানাডার অঙ্গিকার পুনর্ব্যক্ত এবং মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং জলবায়ু অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বাড়াতে তার সরকারের আগ্রহের কথা জানান।
বৈঠকটি বাংলাদেশের এমন এক ক্রান্তিকালে অনুষ্ঠিত হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রশাসন ও অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য সংস্কার চলছে।
এই সব সংস্কারের জন্য আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করতে কানাডার মতো অংশীদারদের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করাকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও...

সর্বশেষ

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি...

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়...

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের উন্নয়ন...

ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে...