শনিবার, ২০ জুন ২০২৬

ফটিকছড়ির নাজিরহাটে ১৪৪ ধারা জারি

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

 ফটিকছড়ির নাজিরহাটে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার রাত ১২ থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ধারা জারি থাকবে। উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনায় পরিস্থিত নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। তাছাড়া মাদ্রাসা ১০দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়,নাজিরহাট বড় মাদ্রাসার এক শিক্ষক ও নাজিরহাট ফারুকীয়া মাদ্রাসার এক শিক্ষকের কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর সাথে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। গতকাল মঙ্গলবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।পরে উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা সহকারী ভূমি অফিসার,ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হয়ে অনেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১৪৪ ধারা জারি করে।

সূত্রে জানা যায়, মূলত মাদ্রাসার অভ্যান্তরীণ বিষয়ের জের ধরে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসন মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাদ্রাসায় ১৪৪ ধারা জারি করেছে। এছাড়াও মাদ্রাসা আগামী ১০দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (আজ) সকাল ১০টার মধ্যে মাদ্রাসার সকল শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, মাদ্রাসার অভ্যান্তরীণ বিষয়ে মাদ্রাসার শূরা কমিটি সিদ্ধান্ত নিবে। যারা হামলার সাথে জড়িত ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাদ্রাসায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১০দিন বন্ধ থাকবে মাদ্রাসা। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...