সোমবার, ৯ নভেম্বর ২০২৬

শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন তিন কৃতী লেখক

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৪ পাচ্ছেন দেশের তিন কৃতী লেখক। তাঁরা হলেন- বরেণ্য শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, ছড়াশিল্পী আহমেদ জসিম ও গল্পকার ইফতেখার মারুফ।
একাডেমির জুরি বোর্ডের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিশুসাহিত্য উৎসব ২০২৪’র মঞ্চে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে। দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও নগদ সম্মানী।
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক দীপক বড়ুয়া, এমরান চৌধুরী, অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, আজিজ রাহমান, কেশব জিপসী, আবুল কালাম বেলাল, মিজানুর রহমান শামীম, অমিত বড়ুয়া, একাডেমির উপ-পরিচালক জসিম উদ্দিন খান, কাসেম আলী রানা, ইসমাইল জসীম, রুনা তাসমিনা ও সৈয়দা সেলিমা আক্তার।
তাঁরা জানান, ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারেও ২৫-২৬ অক্টোবর দু’দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
উৎসবে দেশের প্রায় তিনশ’ লেখক অংশ নেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...