সোমবার, ৯ নভেম্বর ২০২৬

চসিক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সহযোগিতায় ইম্যুনাইজেশন রিভিউ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রুটিন টিকাদান কর্মসূচী ইপিআই জোরদার করার লক্ষ্যে চসিক স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সহযোগিতায় মঙ্গলবার সকালে আলকরণ চসিক জেনারেল হাসপাতালের মিলনায়তনে ইম্যুনাইজেশন রিভিউ সভা অনুষ্ঠিত হয়।
চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন রানা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ অং সুই প্রু মারমা, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, বিভাগীয় কো-অডিনেটর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাঃ ইমং প্রু চেীধুরী, ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিস্ট ইউনিসেফ চট্টগ্রাম ডাঃ প্রসূন রায়। বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ তপন কুমার চক্রবর্তী, জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাসান মুরাদ চৌধুরী, ডঃ সুমন তালুকদার, ডাঃ আকিল মাহমুদ নাফে, ডাঃ জুয়েল মহাজন। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ইনচার্জ ডাঃ হোসনে আরা বেগম ইপিআই টেকনিশিয়ান, পরিসংখ্যান সহকারী, স্বাস্থ্য সহকারী, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নাগরিকদের স্বাস্থ্য সেবায় ৫৬টি স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা করছে। তারমধ্যে অন্যতম কার্যক্রম হচ্ছে রুটিন টিকাদান কর্মসূচী। তিনি স্বাস্থ্য সুরক্ষায় গর্ভবতী মায়েদের ইপিআই কার্যক্রমে নিয়োজিত সকলকে আন্তরিকতার সাথে ড্রপআউট কমানোর পরামর্শ দেন। একই সাথে টিকা ভ্যাকসিন ঘাটতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতণ কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...