সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে নারীসহ ২ জন নিহত

বশির আলমামুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যহাতির আক্রমণে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের শাহ আহম্মদ বাড়ির আবুল কাশেম ওরফে মো. দুলাল ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোশাল তালুকদারের বাড়ির মো. আক্তারের স্ত্রী রেহেনা আক্তার (৩৮)।
বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, রাত ৯টার দিকে কয়েকটি বন্য হাতি গুয়াপঞ্চক এলাকায় নেমে পড়ে।
হাতিগুলো চলাচলের রাস্তা না পেয়ে আক্রমণাত্মক হয়ে লোকজনকে তাড়া করে। ওই সময় একটি হাতি আশ্রয়ণ প্রকল্পের বসবাস করা এক কৃষককে আক্রমণ করে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বাংলানিউজ জানান, ৩টি হাতি পাহাড় থেকে নেমে এসেছিল।
এর মধ্যে ২টি হাতিকে স্থানীয়রা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। হাতি আসার খবরে স্থানীয় উৎসুক জনতা তাদের দেখতে ঘর থেকে বেরিয়ে আসলে পেছন থেকে একটি হাতি এসে আক্রমণ করে। এতে রেহেনা নামে এক নারীর মৃত্যু হয়। এছাড়াও আরও দুই জন গুরুতর আহত হয়েছে।

এই বিভাগের সব খবর

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন...

সর্বশেষ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান...

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...