সোমবার, ৯ নভেম্বর ২০২৬

৩ দিন সাজেক ভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা

রাঙ্গামাটি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় আগামী ৩ দিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলাপ্রশাসক বলেন, খাগড়াছড়ি ও রাঙামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙামাটির সাজেকে ১৪ শ পর্যটক আটকা পড়েছে। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামী ৩ দিন সকল প্রকার পর্যটকদের না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলাপ্রশাসকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ড. এফএম ফরহাদ হোসেনে, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এসময় পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, সংঘাত সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে অনেক তথ্য, ভিডিও ও ছবি এসেছে; আমরা এগুলো নিয়ে কাজ করছি। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে ছবি বা ভিডিও থাকে তাহলে সঠিক প্রমাণ দিয়ে তথ্য দিবেন। আমরা কাউকে ছাড় দেব না।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...