রবিবার, ১৪ জুন ২০২৬

তরুণীকে ধর্ষণ- ছুরিকাঘাতের অভিযুক্ত যুবক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

এক তরুণীকে ধর্ষণের পর ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ১৬ দিন আগের এই মর্মান্তিক ঘটনায় গ্রেফতার যুবক ‘কিশোর গ্যাং লিডার’ বলে র‌্যাব উল্লেখ করেছেন। বর্তমানে ওই তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে পটিয়া উপজেলার বাদামতল এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদাত হোসেন (২৫) উপজেলার কচুয়াই গ্রামের নুরুল আলমের ছেলে।
র‌্যাব জানায়, গত ১০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে তরুণীকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পটিয়ায় গুয়াতলী এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করেন স্থানীয়রা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তরুণীর ভাই বাদি হয়ে পটিয়া থানায় তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, দীর্ঘসময় ধরে উত্যক্তের পর তরুণীকে ১০ জুলাই একটি স্থানে আটকে দিনভর ধর্ষণ করে শাহাদাত। পরে তাকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। তরুণীর ভাইয়ের মামলার ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। সকালে গোপন খবরের ভিত্তিতে শাহাদাতকে বাদামতল এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

 

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...