শনিবার, ২০ জুন ২০২৬

বিএনপির অভিনন্দন

শাকপুরা ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসারকে প্রশাসনিক ক্ষমতা অর্পন

বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার উপর অর্পন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শাকপুরা ইউনিয়ন বিএনপি। গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের জারিকৃত আদেশকে অভিনন্দন জানিয়েছেন শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আজম খাঁন ও সাধারন সম্পাদক পেয়ার মোহাম্মদ।

ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পেয়ার মোহাম্মদ বলেন, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ পরিষদের কাজে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছেন। আমরা এসব এর প্রতিবাদ করে তার অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসাকে দায়িত্ব দেওয়ায় বিএনপির পক্ষ হতে অভিনন্দন জানাচ্ছি এবং সে সাথে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক হবে। জনগণ তাদের প্রত্যাশীত সেবা পাবে বলে আমরা আশা করছি। উল্লেখ্য, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে৷ শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভের তোপের মুখে পড়ে চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে ইউনিয়ন পরিষদের জনসেবা কার্যক্রম গতিশীল করার লক্ষে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক এর অফিস আদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় ইউনিয়ন পরিষদে জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...