শনিবার, ২০ জুন ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকগুলো ‘আর্থিক ভারসাম্যের কঠিন চ্যালেঞ্জের’ মুখে : আইএমএফ প্রধান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা শুক্রবার বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ‘আর্থিক ভারসাম্যের পদক্ষেপ কঠিন চ্যালেঞ্জের’ সম্মুখীন হচ্ছে। বিশ্বজুড়ে মূল্যস্ফীতির হ্রাসের মুখে সুদের হার কমানো শুরু করায় কেন্দ্রীয় ব্যাংকগুলো এ সমস্যায় পড়েছে।
আটলান্টিকের উভয় পাশের কেন্দ্রীয় ব্যাংকগুলো চলতি বছর সুদের হার কমিয়েছে। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) পদাঙ্ক অনুসরণ করে ইউএস ফেডারেল রিজার্ভ চাহিদা বাড়ানোর জন্য এই সপ্তাহের শুরুতে তার মূল ঋণের সুদের হার অর্ধ শতাংশ পয়েন্ট কমিয়েছে।
আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ওয়াশিংটনে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সাথে একটি অনুষ্ঠানে বলেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলো এটি করার সাথে সাথে তাদের অবশ্যই সাবধানে পদক্ষেপ নিতে হবে।
জর্জিয়েভা বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকগুলো একটি ভারসাম্যমূলক কঠিন পদক্ষেপের সম্মুখীন হচ্ছে। অত্যধিক কঠোর নীতির ঝুঁকি এড়ানোর সময় তাদের অবশ্যই এ ব্যাপারে নিশ্চিত করতে হবে যে, মূল্যস্ফীতি টেকসই লক্ষ্যে ফিরে আসবে ও তা সেখানেই থাকবে।’
তিনি আরো বলেন, ‘যদিও আমরা যেমনটি চেয়েছিলাম, তার চেয়েও স্পষ্টত দুর্বলতা রয়েছে। এদিকে অর্থনৈতিক কর্মকা- উল্লেখযোগ্যভাবে জোরালো হয়েছে।’
জর্জিয়েভা বলেন, ‘যখন মুদ্রাস্ফীতি হ্রাস পাচ্ছে ও সুদের হার কমছে, তখন আর মন্দার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।’
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসিবি চলতি বছর দুবার সুদের হার কমিয়েছে। কিন্তু মাত্র একবার সুদের হার হ্রাস করেই বৃহস্পতিবার ব্যাংক অফ ইংল্যান্ড সুদের হার অপরিবর্তিত রেখেছে। কারণ ইতোমধ্যেই যুক্তরাজ্য তার মুদ্রাস্ফীতির লক্ষ্যকে অতিক্রম করে ফেলেছে।
লাগার্ড শুক্রবার বলেন, ইসিবি’র ‘নির্ধারিত নীতিমূলক পদক্ষেপগুলো সফলভাবে মুদ্রাস্ফীতির প্রত্যাশাগুলো পূরণ করেছে। মুদ্রাস্ফীতি আগামী বছরের মাঝামাঝি সময়ে তার দুই শতাংশ লক্ষ্যে পৌঁছানোর পথে রয়েছে।’
তবে তিনি আরো বলেন,‘অনিশ্চয়তা কী চলে গেছে? না, যায়নি। এখনো অনেক কিছু আছে।’

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...