সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বন্ধ হচ্ছে চট্টগ্রামের ১৪ উপজেলার তিন শতাধিক অবৈধ ইটভাটা: শীঘ্রই অভিযানে নামবে প্রশাসন

বশির আলমামুন
বিগত সময়ে আওয়ামী লীগ দলীয়দের ক্ষমতার প্রভাবে অবৈধ ভাবে গড়ে উঠা চট্টগ্রাম জেলার প্রায় তিন শতাধিক অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় । এ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইতোমধ্যে এ ব্যাপারে মাঠ পর্যায়ে জেলা ও উপজেল প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর তথ্য মতে, চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই, সীতাকুণ্ড, বোয়ালখালী, চন্দনাইশ,  বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় অন্তত সাড়ে তিনশ ইটভাটা রয়েছে। এদের মধ্যে অন্তত তিন শতাধিক ইটভাটার কোনো বৈধতা নেই। বিগম সরকারের প্রভাবশালী নেতারা ক্ষমতার দাপটে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এসব ইটভাটা গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, সংরক্ষিত বন এবং ব্যক্তিমালিকানাধীন বনের মূল্যবাবদ গাছ ইট ভাটায় পুড়িয়ে গত ১৫ বছর ধরে এসব ইট তৈরি হয়ে আসছিলো।
প্রাপ্ত তথ্য মতে চট্টগ্রামের সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায়। বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্বাচনী এলাকাতেই চট্টগ্রামের সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা রয়েছে। হাছান মাহমুদের ঘনিষ্ট রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলমের সরাসরি নেতৃত্বে প্রায় দুই শতাধিক অবৈধ ইটভাটা বছরের পর বছর ধরে চলমান রয়েছে।
এ ব্যাপারে জানতে ইঞ্জিনিয়ার শামসুল আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার পর তিনি পলাতক আছেন বলে স্থানীয়ভাবে যোগাযোগ করে জানা গেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত বৃহস্পতিবার জানিয়েছেন পরিবেশ ছাড় পত্রবিহীন সকল ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না। এদিকে উপদেষ্টার ঘোষণার পর পরই চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও অবৈধ ইটভাটা বন্ধ করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে জানা গেছে।
চট্টগ্রামে সদ্য যোগদানকারী চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, অবৈধ ইটভাটা, বালি উত্তোলন, পাহাড় কাটা সহ যত অবৈধ স্হাপনা আছে সে সবের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। এ ব্যাপারে প্রশাসন সার্বিক ভাবে প্রস্তুতি গ্রহণ করছে।

এই বিভাগের সব খবর

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন...

সর্বশেষ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান...

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...