রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত (মাধ্যমিক) সব বিষয়ে সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষাবোর্ডের সামনে এই বিক্ষোভ করে তারা। এতে আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেয়। এ সময় দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় তারা।

চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী মাজহারুল ইসলাম বলেন, অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ওঠার পর ৬ মাস নতুন কারিকুলামে পড়েছি। এবার বলছে পুরাতন কারিকুলামে পরীক্ষা হবে। বার বার শিক্ষাক্রম পরিবর্তন করছে। আমাদের ওনারা পাইছে টা কি?

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সিলেবাস আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার চাইতে অনেক বড়। যা আমাদের পক্ষে দুই মাসে শেষ করা সম্ভব না। কারণ আমরা বছরের শুরু থেকে কোন পরীক্ষায় অংশগ্রহণ করিনি। এতোদিন সামষ্টিক মূল্যায়নের নামে সার্কাস চলেছে আর আমরা ছিলাম সেই সার্কাসের দর্শক। সম্প্রতি সময়ের বিভিন্ন কারণে দীর্ঘদিন ক্লাস করা সম্ভব হয়নি। কিন্তু এর মধ্যে পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা সিলেবাস সংক্ষিপ্ত চাই।

এ ব্যাপারে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন, ওরা আমার কাছে আসছে। সিলেবাস কমানোর জন্য আবেদন করেছে। আমি ওদের বলেছি এটা আমাদের কাজ না, এটা দেখে মাউশি ও এনসিটিবি। আমাদের কাজ হলো পরীক্ষা নেওয়া। কিন্তু ওরা বুঝতে চাচ্ছে না। এর আগে এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করেছে। আসলে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ আমাদের না।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...