রবিবার, ১১ অক্টোবর ২০২৬

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নেয়ার পর আজ গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছেন।
গত ১২ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া শারিরীকভাবে অসুস্থ রোধ করলে তাঁকে আবারও হাসপাতালে নেয়া হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ওই দিনই বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর কেবিনে নেয়া হয়।
হাসাপাতালে আইসিসিইউ এবং সিসিইউ সুবিধাসহ চিকিৎসা নেওায় তিনি বেশ খানিকটা সুস্থ বোধ করেন। তাই চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়া বুধবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে এভার কেয়ার হাসপাতাল থেকে রওনা দিয়ে সন্ধ্যে ৭টা ৫ মিনিটে গুলশানে নিজ ভবন ফিরোজায় পৌঁছান। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাসস’কে এ কথা জানান।
এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম হোসেন বুধবার সাংবাদিকদের জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা অনেকটা ভাল হওয়ায় তিনি হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। সেখানেও তাঁকে হাসপাতালের মতো পংখানুপংখুভাবে চিকিৎসা দেয়া হবে।
উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে বিদেশে নেয়া হবে কিনা জানতে চাইলে ডা. জাহিদ সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার সুস্থ থাকাটা অনেকটাই ওষুধ নির্ভর। তবে, বিমানে ১২/১৩ ঘন্টা জার্নির একটা ধকল রয়েছে। তিনি বলেন, ‘সেধকল সহ্য করার সক্ষমতা ফিরে পেলেই তাঁকে আমরা বিদেশে নেয়ার চেষ্টা করবো। ইতোমধ্যে আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দু’টি হাসপাতালে কথাও বলে রেখেছি।’
বুধবার মাঝ রাতে অর্থাৎ রাত ১টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপার্সনকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপার্সনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে বেগম খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল।
তাঁর স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে তাঁকে টানা চিকিৎসা নিতে হয়েছিল।
গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বাসানো হয়।

এই বিভাগের সব খবর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তিনি বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মজুতের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের...

সর্বশেষ

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প...

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে...

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট...

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি মাঠ পর্যায়ে...