সোমবার, ২৫ মে ২০২৬

রাউজানে মুনিরীয়া তাবলিগের এবাদতখানা ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা আটক

বশির আলমামুন, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজানে পাঁচ বছর আগে ধর্মীয় সংগঠন মুনিরীয়া যুব তাবলিগ কমিটির দুটি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা তিন মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাউজান থানাধীন গহিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনোয়ার হোসেন রাউজান উপজেলার গোলজার পাড়া কাগতিয়া এলাকার তবল হোসেনের ছেলে। তিনি রাউজান উপজেলার গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বলেন, ২০১৯ সালের ১৯ এপ্রিল ও ৩০ এপ্রিল রাউজান আসনের সাবেক সংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে আনোয়ার হোসেনসহ ৭০ থেকে ৭৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুনিরীয়া যুব তাবলিগ কমিটির ২০৪ নং ফকিরটিলা শাখা ও ১০৩ নং দলইনগর-নোয়াজিষপুর শাখার এবাদতখানায় ভাঙচুর করে। এ ছাড়াও প্রতিষ্ঠান দুটির কয়েকটি ভবন, আসবাবপত্র ও দোকানপাট ভাঙচুর করে আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ১০৩ নং শাখার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাদী হয়ে গত ২৩ আগস্ট রাউজান থানায় একটি মামলা করেন। এ ছাড়াও ২০৪ নং শাখার সহ-সভাপতি জোহেল উদ্দীন বাদী হয়ে গত ২৬ আগস্ট রাউজান থানায় আরেকটি মামলা করেন। গ্রেফতার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও বাইরে চলা তীব্র সমালোচনার মুখে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

সর্বশেষ

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম...

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে...