মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার ২৯ তম জশনে জুলুস অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে ২৯ তম জশনে জুলুস, হামদ নাত, কেরাত, প্রিয় নবী (সা.) জীবন বিষয়ক কুইজ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল দশটায় মাদ্রাসা ময়দান থেকে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসির অংশগ্রহণে জশনে জুলুস বের করা হয়। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সদারতে জুলুসটি কাপ্তাই সড়কের নজুমিয়াহাট, কুয়াইশ শেখ মুহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ হয়ে প্রায় চার কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় মাদ্রাসা ময়দানে এসে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিলে মিলিত হয়। অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন’র সভাপতিত্বে জিয়াউল উলুম মাদরাসা মিলনায়তনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় শিক্ষার্থী মুহাম্মদ মামুনুর রশীদ’র সঞ্চালনায় বক্তব্য দেন সাহেবজাদা আল্লামা কাজী আ ন ম মন্জুর হায়দার সিদ্দিকী, এম লোকমান হাকিম মেম্বার, শেখ ফয়েজুল্লাহ আহমদ, ইয়িলাস মুহাম্মদ শোয়াইব, মনজুরুল কাদের, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা সাইদুল ইসলাম পাটোয়ারী, মাওলানা শওকতুল ইসলাম, আরিফুল মুস্তফা, মোহাম্মদ আনোয়ার হোসেন,মিসেস আসমা তৈয়বা, মোহাম্মদ রেজাউল করিম,সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নুর, পেয়ার মুহাম্মদ, হাফেজ আবদুল নুর, সহকারি শিক্ষক মাসুদ পারভেজ,সালেহা বেগম , মাওলানা রাশেদুল ইসলাম,সানজিন মাহামুদ, মাওলানা মাসউদ, মাওলানা মিসবাহ উদ্দিন,তাহেরা শামিমা সিদ্দিকা, মিশকাতুল মনোয়ার,আব্দুর রহীম, নূরুল আজিম, মোহাম্মদ আরমান,কামাল উদ্দিন, ক্বারী ফরিদুল হক, সৈয়দুল করিম তাহেরী, দিলদার ফারুক, মনিরুল আমিন, নূর সোলায়মান,জামাল উদ্দিন প্রমুখ।

অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন বলেন, মুসলিমদের ইমানের প্রধানতম শর্ত হচ্ছে নবী করিম (দ.)’প্রতি পরিপূর্ণ অকৃত্রিম ভালোবাসা। আর জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) হচ্ছে সেই ভালোবাসারই দৃশ্যমান সর্বোচ্চ বহি:প্রকাশ। যারা ঈদে মিলাদন্নবী (দ.) পালনকে ইবাদত মনে না করে বেদাত বলে থাকেন,তাঁরা সত্যিকারের মুসলমান নয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। কোনো এলাকায় কতজন বিদেশি অবস্থান করছেন, তারা বৈধভাবে আছেন কি না এবং...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও বাকি ১৬ শতাংশ উদ্ধারে এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাপিড অ্যাকশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও...

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত...

রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চার...

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার...