রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে এবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় একদিনের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলন হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মূল গেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে ৮ সেপ্টেম্বর উপাচার্য নিয়োগের দাবিতে দুদিনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা উপাচার্য নিয়োগের দাবিতে পুনরায় একদিনের সময়সীমা বেঁধে দেন। একদিনের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। শিক্ষার্থীদের এ মানববন্ধনে একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয়ের সমমনা ৩৫টি ক্লাব।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অনার্সের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়নি। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেশি অবহেলিত ও বৈষম্যের শিকার। বৈষম্যের এ ধারা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আগেও ছিল এখনো আছে। বিভিন্ন অজুহাতে এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে কী চবি থেকে উপাচার্য নিয়োগ দেওয়ার বাধ্যবাধকতা আছে?
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের একটি আইডি কার্ড দেওয়া হয়েছে। সেটার মেয়াদ ২০২৩ সালে শেষ হলেও এখনো আমি শিক্ষা জীবন শেষ করতে পারিনি। আমার জন্য কি বিশ্ববিদ্যালয় আরেকটি আইডি কার্ড দিবে?
সরকার পতনের পর উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ১০, ১১, ১২ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তাহের, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সেকান্দর চৌধুরী, প্রক্টরিয়াল বডি ও হলের প্রভোস্টরা। এরপর থেকে অচল বিশ্ববিদ্যালয়টি।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...