শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

টেকসই উন্নয়ন নিশ্চিতে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিল্পমালিক, ব্যবসায়ীদের তথা ব্র্যান্ডগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল পরিবেশ রেখে যেতে না পারি, তাহলে উন্নয়ন টেকসই হবে না।
তিনি কর্পোরেট দায়িত্ব ও টেকসই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত দ্বিতীয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা বিভিন্ন ব্র্যান্ডকে স্বীকৃতি দেয়া হয়।
পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ ও অর্থনৈতিক টেকসইতা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্ক যুক্ত। এসডিজি লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য অবদান রাখা কোম্পানিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করায় অন্যরাও উৎসাহিত হবে। আয়োজনের জন্য বিবিএফকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকার এবং বেসরকারি শিল্প মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ একত্রে এই দেশের পরিবেশ বাসযোগ্য করতে কাজ করে যেতে হবে।
আয়োজক বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম ছাড়াও বিভিন্ন স্বনামধন্য শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও পরিবেশ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। তারা সবাই বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...