বুধবার, ২৪ জুন ২০২৬

জাতি আজ স্বপ্ন দেখছে বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার :উপদেষ্টা শারমীন মুরশিদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলন ও তারুণ্যের চেতনায় দেশে একটি নব শক্তির উত্থান ঘটেছে। সমগ্র জাতি আজ স্বপ্ন দেখছে বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার। বর্তমান তরুণসমাজ জাতিকে একটি সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্টার অঙ্গিকার নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দিচ্ছে বলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, ভোট না দিয়ে সরকার এনে তাদের বলেন নির্বাচিত সরকার। আমরা কোনো তথাকথিত সরকার নই। প্রধান উপদেষ্টা ড.ইউনুস এর নেতৃত্বে আমরা একটি বিতর্কমুক্ত সত্যিকারের ভোটের পরিবেশ তৈরী করতে চাই। ২০২৪ সালের আমাদের সন্তানদের আত্মত্যাগ ভোলা যায় না। ৭১ এর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি এরা।

একাত্তরে অন্যায় হয়েছিল এর বিরুদ্ধে বীর বাঙ্গালী রুখে দাড়িয়েছিল। ২০২৪ সালে্্ও অন্যায় হয়েছে এবার আমাদের সন্তানের রুখে দাড়িয়েছে। তাদের বুকের তাজা রক্তের বিনিময় এক নতুন বাঙলাদেশ দিয়ে গেছে। আমরা যে রাষ্ট্র বা সমাজ নির্মান করেছিলাম আমাদের বাচ্চাদের সে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা পছন্দ হয়নি। তারা এক নতুন রাস্ট্র নির্মানে রাস্তায় নেমেছে রুখে দাড়িয়েছে।  আমরা বড়রা ন্যায় অন্যায়ে স্থুল ছিলাম । এই বচ্চারা আমাদের শিক্ষা দিয়েছে যে অন্যায় আর সহ্য করবোনা। এই বচ্চরা আমাদের শেকড়কে নাড়া দিয়েছে বলেন উপদেষ্টা শারমীন।

আজ (সোমবার) অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ব্যবস্থাদি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংতিনি এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: খায়রুল আলম সেখ; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এসময় উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমি গর্বিত ড.ইউনুসের দলে অন্তর্ভুক্ত হতে পেরে। আমরা স্বচ্ছতা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করবো। বির্নিমান না হলে নির্মান করা যায় না। মেরামত সংস্কার ও পুন:গঠন করতেই হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা শুরু করতে হবে। দূর্নীতি দমন এবং কৃচ্ছতা সাধনের কথা উল্লেখ করে বলেন এমন কাজ কেনো করবো যে,দেশ থেকে পালাতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে,কোনো কাজই বন্ধ থাকবেনা। তরুণদের সুস্থ্য করে মুল ধরার নিয়ে আসতে হবে। তাদের একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটি সুস্থ্য পরিবেশ নিশ্চিত করতে যে সময় লাগবে তার চেয়ে একদিনাও বেশি আমরা ক্ষমতায় থাকবো না বা আপনারা যখন মনে করবেন আমাদের প্রয়োজন নেই সে পর্যন্ত আমরা থাকবো। আমাদের লক্ষ্য জাতিকে একটি নির্ভূল নির্বাচন উপহার দেয়া।

গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন,আমরা একসাথে কাজ করতে চাই। আপনি আমার সমালোচনা করুন কিন্ত এক সাথে থেকে কাজ্ও করুন। সমালোচনার যায়গায় সমালোচনা আর কাজের যায়গা কাজ,এভাবেই আমরা প্রতিষ্ঠা কতে চাই সুন্দর এক সমাজ।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...