বোয়ালখালীতে এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা রবিবার (৮ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসার এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন।তিনি মাদরাসার এতিম শিক্ষার্থীর জন্য বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম আল ক্বাদেরি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুজন কান্তি দাশ, স্কাউটার আবু কাইয়ুম, রোভার সাজ্জাদ হোসেন,রায়হানুল কালাম ও মাদরাসার শিক্ষকসহ অনেকেই।
