সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে জনগণ সুফল পাবে : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এদেশের প্রতিটি ধর্মের মানুষের অধিকার সমান। এটি আমাদের সাংবিধানিক অধিকার। এটিকে সমুন্নত রাখা হবে। একটি  বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে জনগণ সুফল পাবে।

আজ সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গৌরাঙ্গবাড়ী মন্দিরে দরিদ্র সাঁওতাল পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, দুর্গাপূজা আসন্ন। রাজশাহী বিভাগের সনাতন ধর্মের লোকেরা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দূর্গােৎসব উদযাপন করতে পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি উপাসনালয়ে, পূজামণ্ডপে কোন ধরনের বিশৃৃঙ্খলা সৃষ্টি করে, বাধাদান করে আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব। হামলাকারী যেই হোক তাকে আমরা ছাড় দেবো না। আইনের আওতায় এনে প্রচলিত আইনে শাস্তির বিধান করব।

পূজামন্ডপের নিরাপত্তায় কমিউনিটির মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন,  মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণকে মন্দিরের নিরাপত্তায় পালাক্রমে পাহারার দায়িত্ব দিতে হবে। এতে দুষ্কৃতকারীরা পূজামণ্ডপে হামলা করার সাহস পাবে না। তিনি শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে বিধবা মহিলা ও অনাথ লালন-পালনের কার্যক্রম হাতে নেওয়ার অনুরোধ জানান।

স্থানীয় জনসাধারণকে উদ্দেশে ড. খালিদ বলেন,  আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা একে অপরের হাত ধরে প্রিয় মাতৃভূমিকে বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তুলি।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন নদওয়াতুল ইসলাম ক্বওমী মাদ্রাসার প্রধান পরিচালক মোঃ মোখতার আলী, গৌরাঙ্গ দেব মন্দিরের সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরী ও অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

এর আগে উপদেষ্টা রাজশাহী দারূস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে উপদেষ্টা বলেন, মাদ্রাসারা শিক্ষার্থীরা যুগ যুগ ধরে একটি সুন্দর সমাজ বিনির্মাণ এবং মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্য লালনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তিনি দেশের পরিবর্তনে মাদ্রাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে উপদেষ্টা ইসকন থেতুরিধাম পরিদর্শন করেন এবং গোগ্রাম পূজাতলা মন্দিরে স্থানীয় সাঁওতাল নৃগোষ্ঠীসহ দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, আল মারকাযুল ইসলামের সহযোগিতায় পাঁচশত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে  সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারি মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে...

সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম...

সিনিয়র সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী...

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল...