শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্র পুনর্গঠনে ৫৫ সদস্যবিশিষ্ট নাগরিক কমিটি গঠন

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি (জেএনসি) নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সভায় জাতীয় নাগরিক কমিটির ৫৫ সদস্যের নাম ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন ও মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন।
এই কমিটি ফ্যাসিবাদের মূল থেকে উচ্ছেদ করে দেশকে পুনরুদ্ধার করার জন্য জন-সংবেদনশীল নীতি প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে কাজ করবে উল্লেখ করে পাটোয়ারী তার বক্তৃতায় বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছে।
তিনি বলেন, এর আগেও এমন উত্থান ঘটেছে যা জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারেনি।
খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক প্লাটফর্মের পূর্বশর্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে সকল শহর, জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে।
কমিটি শিগগিরই পর্যায়ক্রমে সারাদেশের জনসাধারণের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করবে বলেও জানান তিনি।
কমিটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নৃশংস হত্যাকা-ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্র্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা বজায় রাখা, দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, বিভিন্ন পেশাজীবী এবং বিশেষজ্ঞদের নিয়ে সংলাপের আয়োজনসহ ৮টি প্রাথমিক কাজ ঘোষণা করেছে। কমিটি যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আদীব, সাইফ মুস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরী, সারোয়ার তুষার, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়া, মো. প্রাঞ্জল কস্তা, মঈনুল ইসলাম তুহিন, আবদুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, সানজিদা রহমান তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক মৃ, সাগুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসনিম জারা, মোহাম্মদ মিরাজ মিয়া, মো. আজহার উদ্দিন অনিক, মো. মেজবাহ কামাল, আতাউল্লাহ, এসএম শাহরিয়ার, মঞ্জুর-আল-মতিন, প্রীতম দাস, তাসনুভা জাবিন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম ফকির, সালেহ উদ্দিন সিফাত, মুসফিক-উস-সালেহীন, তাহসিন রেজা, হাসান আলী খান, মোহাম্মদ আবদুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, আতিক মুজাহিদ, তানজিল মাহমুদ, আবদুল্লাহ আল মামুন ফয়সাল, মোহাম্মদ ফরহাদ আলম ভূঁইয়া, এসএম সুজা, মো. আরিফুর রহমান, কানেতা-ইয়া-লাম-লাম, সৈয়দ আক্তার, স্বর্ণা আক্তার, সালমান মোহাম্মদ মুক্তাদির ও আকরাম হোসেন।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...