শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ২ বিদেশি জাহাজের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গভীর সাগরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে বড়ধরনের ক্ষয়ক্ষতি কিংবা জাহাজ চলাচলে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্কারেজে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পানামার পতাকাবাহী এমভি নেভিওস সেলেসটিয়াল এবং লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ফ্রেন্ডলি আইল্যান্ডসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ৪৪ হাজার মেট্রিক টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডেপ) সারবোঝাই নেভিওস সেলেসটিয়াল নোঙ্গর ছিঁড়ে ২৭ হাজার মেট্রিক টন মসুর ডালবোঝাই ফ্রেন্ডলি আইল্যান্ডসকে ধাক্কা দেয়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘সংঘর্ষের উভয় জাহাজেরই অবকাঠামোগত ছোটখাটো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাজ দুটিতে পানিপ্রবেশ কিংবা তেল নিঃসরণের মাধ্যমে দূষণের কোনো খবর পাওয়া যায়নি। সেগুলোকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নোঙ্গর করা হয়েছে। আলফা অ্যাঙ্কারেজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক আছে।’

বিদেশি জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি ক্ষয়ক্ষতি নিরূপণ করছে বলে জানিয়েছেন বন্দর সচিব।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...