সোমবার, ১২ অক্টোবর ২০২৬

তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে: ড. ইউনূস

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে পানি বণ্টনের সমস্যা সমাধান করতে হবে।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) পিটিআইয়ের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

ড. ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। কারণ, বছরের পর বছর ধরে এই চুক্তি বিলম্বিত করা কোনো দেশেরই উপকারে আসছে না।

ঢাকায় তার সরকারি বাসভবনে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, দুই দেশের মধ্যে পানিবণ্টনের সমস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোরও এমন পরিস্থিতিতে নির্দিষ্ট অধিকার রয়েছে, যা তারা বজায় রাখতে চায়।

প্রধান উপদেষ্টা বলেন, এই সমস্যা (পানিবণ্টন) নিয়ে বসে থেকে কোনো উপকার হবে না। আমি যদি জানি আমি কতটা পানি পাব সেটা আমাদের জন্য ভালো হবে। এমনকি আমরা যদি পানির পরিমাণ নিয়ে খুশি না হয়েই চুক্তি স্বাক্ষর স্বাক্ষর করি, তবুও সমস্যা নেই। বিষয়টার সমাধান করতেই হবে।

উল্লেখ্য, তিস্তা নিয়ে বাংলাদেশ-ভারত আলোচনা অনেক পুরনো। দেশ স্বাধীনের পর পরই ১৯৭২ সালে তিস্তার পানি নিয়ে যৌথ নদী কমিশনের দ্বিতীয় সভায় আলোচনা হয়। ১৯৮৩ সালে অন্তর্বর্তীকালীন একটি চুক্তিও হয়েছিল। চুক্তি অনুযায়ী বাংলাদেশের ছিল ৩৬ শতাংশ, ভারত ৩৯ শতাংশ আর ২৫ শতাংশ পানি ছিল নদীর নাব্যতা বজায় রাখার জন্য। ১৯৮৫ সালে সেই অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ শেষ হয়। ১৯৮৭ সালে মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছিল। এরপর আর কোনো চুক্তি হয়নি। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা ছিল। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল। হঠাৎ করেই বাংলাদেশ সফরের আগ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর এলেন না। মনমোহন সিং সহজেই বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তিনি তিস্তার পানি বণ্টন চুক্তি করবেন না। এরপর বর্তমান সরকারের সময়ও তিস্তা চুক্তি চূড়ান্ত হলেও স্বাক্ষর হয়নি।

এই বিভাগের সব খবর

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে  সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারি মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে...

সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম...

সিনিয়র সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী...

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল...