রবিবার, ১৪ জুন ২০২৬

চীনে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া বাস, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চীনের পূর্বাঞ্চলে মঙ্গলবার একটি মাধ্যমিক স্কুলের একটি বাস জনতার ভিড়ে চাপা দেয়। এতে ৫ শিক্ষার্থীসহ ১১ জন নিহত এবং ১৩ জন আহত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে (২৩২৭ জিএমটি) একটি স্কুল কবাস শানদং প্রদেশের তাইয়ান নগরীর কাছে চালক ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে’ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সিসিটিভি অনুসারে বাসটি রাস্তায় পাশে অপেক্ষামান শিক্ষার্থী ও অভিভাবকদের চাপা দিলে পাঁচ শিক্ষার্থী ও ছয় অভিভাবকসহ ১১জন নিহত হয়। সিসিটিভি সম্প্রচার কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জানিয়েছে, ‘এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’
সিসিটিভি জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’। অপর ১২ জনের অবস্থা ‘স্থিতিশীল’ ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি ধূসর বাসের পাশে রাস্তায় পড়ে থাকা রক্তে ভেজা পোশাকে প্রাপ্তবয়স্কদের দেখা যাচ্ছে।
এএফপি তাৎক্ষণিকভাবে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। কিছুক্ষণ পর ছবিগুলো মুছে ফেলা হয় বলে মনে হয়েছে। চীনের অনেক সরকারি স্কুল এই সপ্তাহে নতুন শিক্ষাবর্ষের জন্য আবার খুলেছে। দূর্বল নিরাপত্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...