সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির কাছে মালদ্বীপের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আজ পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিনীন রশীদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে জানিয়েছেন, মালদ্বীপের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, বন্ধু প্রতিম মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার।
রাষ্ট্রপতি আশা করেন, আগামীতে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিধিও বৃদ্ধি পাবে।
রাষ্ট্র প্রধান মালদ্বীপে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগ দেয়ায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।
তিনি মেডিকেল ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশকে বেছে নেয়ায় সন্তোষ প্রকাশ করেন।
মো. সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া, পাট, কৃষিজাত পণ্য ও সিরামিকসহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে হাইকমিশনারকে তাঁর দেশের ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।
রাষ্ট্রপতি বলেন, সার্ক এবং ওআইসিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ এবং মালদ্বীপ একে অপরকে সমর্থন করে।
ভবিষ্যতে এই সহযোগিতা ও সমর্থন আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
মালদ্বীপের হাইকমিশনার বলেন, মালদ্বীপ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নকে খুবই গুরুত্ব দেয়।
তিনি তাঁর দেশের উন্নয়নে বাংলাদেশি জনশক্তির অবদান তুলে ধরেন।
হাইকমিশনার দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আগামী দিনে বাংলাদেশের তাঁর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এরআগে মালদ্বীপের হাইকমিশনার বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি অশ্বরোহী চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে  সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারি মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে...

সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম...

সিনিয়র সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী...

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল...