রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

 সন্দ্বীপ পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। ২ সেপ্টেম্বর বিকালে সন্দ্বীপ উপজেলা বিএপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল মাওলা।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর আবুল বশার।

সভা সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএপির যুগ্ন আহব্বাযক যথাক্রমে সাইফুর রহমান শামীম,সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন, আকতার হোসেন,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক সাইফুদ্দিন কবির শিমুল,বিএনপি নেতা আক্তার হোসাইন,মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক সহ পৌরসভা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের হাই কমাণ্ডের নির্দেশনা অনুযায়ী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন বাতিল করে সীমিতভাবে আজকের এই কর্মসূচি পালন করছি।আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ তারেক রহমানের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার আহবান জানানোর পাশাপাশি এই মুহূর্ত থেকে নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে দলকে গোছানোর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসা নিশ্চিত করতে পারলে প্রকৃত বিজয় সু-নিশ্চিত হবে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...