সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হাছান মাহমুদ-নওফেল,নাছির, রেজাউল করিমসহ ১৫৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেল,সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির ও সাবেক মেয়র রেজাইল করিমসহ ১৫৩ জনের নামে মামলা দায়ের করেছেন এক অটোরিকশাচালক। মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে আনোয়ার হোসেন নামে এক অটোরিকশাচালক এ মামলা করেন বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী। আওয়ামী সরকার পতনের দিন ওই অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।

এ মামলায় আসামি করা হয়েছে চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু,  যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও নাজমুল হক ডিউকসহ ১৫৩ জনকে। অজ্ঞাত আসামি রাখা হয়েছে আরো ২০০-৩০০ জনকে।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ অগাস্ট বিকালে ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ এলাকার পুলিশ লাইন্সের সামনে সরকার পতনের পর সাধারণ জনতার আনন্দ মিছিলে যোগ দেন আনোয়ার হোসেন। মিছিলটি দেওয়ানহাটের দিকে গেলে আসামিদের নির্দেশে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করা হয়। ওই সময় আনোয়ারের ডান হাতে গুলি লাগে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এই বিভাগের সব খবর

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আজ...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধান করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশের একার পক্ষে এই সংকটের বোঝা...

সর্বশেষ

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট...

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী...

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ...

ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর নগরীর মাছুয়াপাড়ায়...